বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৩:১৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৩:২৭

বিজয়া দশমিতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা

আজ ( ৮ অক্টোবর) বিজয়া দশমী। ত্রিনয়নি দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের মাঝে সর্বত্র বিষাদের সুর লক্ষ্য করা গেছে। পাশাপাশি আজকের দিনে দুর্গা দেবী মহিষাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় বিজয়ের আনন্দে মেতে উঠেন ভক্তরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে বিজয়া দশমী উদযাপন করছেন ভক্তরা। পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে ৯টা ৯৭ মিনিটে দর্পন বিসর্জন করা হয়।এর মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানানো হয়। এসময় অনেক ভক্ত কান্নায় ভেঙে পরেন।

শহরের রাম ঠাকুর পূজামণ্ডপে এ সিঁদুর খেলায় অংশ নেওয়া সদপা রমনী চানু রানী সাহা, অর্পিতা গুহ, সিতা দেবনাথ জানান, তারা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা যেন স্বামী-সংসারসহ সবাইকে প্রতিটি মুহূর্তে সুখে-শান্তিতে রাখেন। সে জন্য একে অপরের সিথিতে সিঁদুর পরিয়ে দেন। এছাড়াও দেশের প্রতিটি মানুষ যেন সুখ-শান্তিতে থাকে তার জন্য প্রার্থনা করেন।

রামঠাকুর পূজামণ্ডপের পুরোহিত রতন চক্রবর্তী জানান, পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করেছে। দর্পন বিসর্জনে তিনি পাঁচ দিনব্যাপী ভক্তদের মাঝে অবস্থান করে ভক্তদের আশীর্বাদ করে  আবারও ফিরে গেছেন কৈলাসে স্বামী গৃহে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের