অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে সবাইকে আন্তরিক হতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ২২:২০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:৫০

বক্তব্য রাখছেন তাজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে সবাইকে আন্তরিক হতে হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে আমরা একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো—এই হোক আমাদের আজকের প্রতিমা বিসর্জনের অঙ্গীকার। আমাদের যুদ্ধ শুরু হয়েছে—বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ রাষ্ট্র করার। এ যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হবো। আমরা সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করবো।’

মঙ্গলবার (৮ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর শেষদিন লাকসাম হাইস্কুল মাঠে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম পালন ও সম্প্রীতি বজায় রাখা, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। সবসময় বলি—ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের উৎসবগুলো আমরা সবাই এক হয়ে উদযাপন করি। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি এবং আমরা চাই, আমাদের দেশে শান্তি বজায় থাকুক। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি—এ ধরনের ব্যাধি সমাজকে নষ্ট করে, দেশকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, জীবনকে অতিষ্ঠ করে তোলে। আমরা এসব অপকর্ম থেকে দূরে থাকবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূইয়া, মো. জাকির হোসেন, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল ইসলাম, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের