মাদক মামলায়ও গ্রেফতার ক্যাসিনো আরমান

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৫:০৬আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৫:৪৫

কুমিল্লা আদালতে নিরাপত্তা জোরদার

ক্যাসিনো ব্যবসায়ী ও বহিষ্কৃত ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে তাকে ৩নং আমলি আদালতের সিনিয়র ম্যাজেস্ট্রেট রোকেয়া আক্তারের সামনে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্টের জিআরও মো. আবু সালেহ জানান, র‌্যাবের করা মাদক মামলায় এনামুল হক আরমানকে গ্রেফতার দেখানো জন্য বৃহস্পতিবার ৩নং আমলি আদালতে উঠানো হয়। গ্রেফতার দেখানোর পর তাকে আদালত কাস্টডিতে রাখা হয়েছে। পরে সেখান থেকে কুমিল্লা কারাগারে নেওয়া হবে। আরমানকে গ্রেফতারের সময় র‌্যাব তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে চৌদ্দগ্রাম থানায় মামলা করে।

উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার বহিষ্কৃত ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক