কক্সবাজারে মাদক মামলায় ২ জনের ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:১৭

আদালত কক্সবাজারে মাদক মামলায় দুই পাচারকারীকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালির মৃত আবুল হাশেমের ছেলে মো. জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. ফোরকান (২১)।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ জানান, ২০১৭ সালের ২ ডিসেম্বর রামু উপজেলার তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। ওই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের এ সাজা দেওয়া হলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের