রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৩:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৩:১৪

গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতার যুবক একই গ্রামের গোলদা বাড়ির জাকির মিয়ার ছেলে।

তিনি জানান, গত মঙ্গলবার (২২ আগস্ট) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে বখাটে মাসুদ তাকে ধর্ষণ করে বলে রাতেই নির্যাতিতার মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ছাত্রীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী (১২)। সে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় বখাটে মাসুদ গোলকার তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কার্যালয় নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে তাকে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছালে মিন্টু ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি জানার পর এলাকাবাসীর সহযোগিতায় মাসুদকে ধরে পুলিশে দিয়েছি।’

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন,‘এ ঘটনায় ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে মাসুদ নামে এক যুবককে আদালতে পাঠানো হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী