পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের আস্তানা ধ্বংস করলো র‍্যাব

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৫:৪৮

পাহাড়ে অভিযানে যাচ্ছেন র‍্যাব সদস্যরা কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ডাকাতদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। এসব আস্তানায় ডাকাতি, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, মাদক কারবারের কাজে ব্যবহৃত বলে জানিয়েছে র‌্যাব। এ কাজে ড্রোন ব্যবহার করে র‍্যাব।

শনিবার (২৬ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর দেড় পর্যন্ত টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) একথা জানিয়েছেন। 

অভিযানে ড্রোন ব্যবহার করা হয় র‌্যাব জানায়, টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস ডাকাত মোহাম্মদ জকির, কালা সেলিম, নুর কামাল, বুইল্ল্যা, রাজ্জাক ও আমিনসহ তাদের গ্রুপের সদস্যরা পাহাড়ে আস্তানা গড়ে তুলেছেন। এদের সর্দার রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম। তাদের ধরতে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে। তাদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করলেও কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ড্রোনের ব্যবহার করে গহীন পাহাড়ের ভেতরে ডাকাতদের আস্তানা সন্ধান মেলে। পরে আস্তানাগুলো কোন পাহাড়ে তা শনাক্ত করা হয়। এরপর পাহাড়ে অভিযান চালানো হয়। আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। হাকিমসহ বাকি ডাকাতদের খোঁজা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় কয়েকজন ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে। অন্যরা শিগগিরই ধরা পড়বে।

অভিযানে ড্রোন ব্যবহার করা হয় শুক্রবার (২৫ অক্টোবর) র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদের নেতৃত্বে র‌্যার ড্রোন নিয়ে টেকনাফের বাহারছড়া টইগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালায়।

আরও পড়ুন:

রোহিঙ্গা ডাকাতের সন্ধানে পাহাড়ে ড্রোন দিয়ে র‌্যাবের অভিযান

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী