নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১০:০৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১০:২৪

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া, পরিবহন এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  নোয়াখালী পৌরসভা এ ব্যবস্থা করেছে।  ১ ও ২ নভেম্বর ৬৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। ১২০০ আসনের বিপরীতে এবার পরীক্ষা দেবেন ৬৮ হাজার ৭৬০ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পৌরমেয়র শহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। তিনি জানান, ১ ও ২ নভেম্বর ভর্তি পরীক্ষা হলেও মূলত ৩১ অক্টোবর রাত থেকেই নোয়াখালীতে আসবে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পৌরসভার পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে আবাসন, পরিবহন ও নিরাপত্তাসহ রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিবহনের জন্য ২০০টি মোটরসাইকেল, ৪০০ জন স্বেচ্ছাসেবক ও তিনটি মেডিক্যাল টিম ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। 

সমন্বয় সভা তিনি আরও জানান, টিয়া রঙের টি-শার্ট পরা ৪০০ স্বেচ্ছাসেবক পরীক্ষার্থীদের সহযোগিতায় থাকবেন। খোলা হবে ৬টি বুথ। প্রতিটি বুথে থাকবে ৩০ জন করে স্বেচ্ছাসেবক। শহরের স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, আবাসিক হোটেল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে রাখা হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ২০০টি মোটরসাইকেল থাকবে। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসসহ মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে। পরীক্ষার্থীদের সহযোগিতায় নোবিপ্রবি ও নোয়াখালী পৌরসভার ওয়েব সাইটে সব তথ্য দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টুকন জানান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ৮০ হাজার লিটার বিশুদ্ধ পানি, ১০০টি বাস ও জেলা আওয়ামী লীগের অফিসে থাকার ব্যবস্থা করেছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবেন। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পরীক্ষার্থীদের কোনও প্রকার অসুবিধা না হয় সেজন্য ৩০ অক্টোবর রাত থেকে তিন শতাধিক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোশাকেও পুলিশ কাজ করবে।  

/এসটি/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি