অনুপ্রবেশকারী তিন আসাম নাগরিককে ফেরত নেয়নি ভারত

ফেনী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ০৭:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৭:৩৭

ফেনী ফেনী সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে অনুপ্রবেশ করলে তিন ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র মাধ্যমে ভারতে পাঠানোর চেষ্টা করা হলে বিএসএফ তাদের ফেরত নিতে রাজি হয়নি। পরে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন সকালে বিজিবির সুবারবাজার সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কমলেশ চন্দ্র রায় বাদী হয়ে পরশুরাম মডেল থানায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এই তিন ভারতীয় হলেন—বিধান চন্দ্র দাশ (৪৪), তার স্ত্রী স্বপ্না বালা দাশ (৩৫) ও ছেলে নিলয় চন্দ্র দাশ (১৩)। তারা আসাম রাজ্যের গোলাঘাট জেলার ধনশিবি মহকুমার চুঙাজান থানার কিয়াজু গাঁওয়ের বাসিন্দা।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন সত্যনগর গ্রাম থেকে বিজিবির সুবারবাজার সীমান্ত ফাঁড়ির জোয়ানরা তাদের আটক করেন। তারা কোনও পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বিষয়টি কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে জানানো হয়। কিন্তু তারা ওই নাগরিকদের ফেরত নিতে রাজি হয়নি। আটকের সময় তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র, ইনকাম ট্যাক্সের কাগজপত্র, একটি মুঠোফোন এবং নগদ ২ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।’

আদালত সূএ জানায়, বিধান ও স্বপ্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং নিলয়কে গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।

বিধান চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, তাদের পৈত্রিক বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরভাটা গ্রামে। দুই ভাই ভারতের আসামে থাকেন এবং দুই ভাই বাংলাদেশে থাকেন। পৈত্রিক বাড়িতে বেড়ানোর উদ্দেশে আসছিলেন। তবে পাসপোর্ট-ভিসা না করে অবৈধ পথে আসার কারণে গ্রেফতার হয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ