বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে হাত-পা বাঁধা স্কুলছাত্র উদ্ধার

ফেনী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২৩:৫০

কাজী রিজওয়ান হোসেন ফেনীর ফুলগাজীতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। তার নাম কাজী রিজওয়ান হোসেন (১২)। সে উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রবিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়টির সিঁড়ির নিচ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রিজওয়ানের বাড়ি উপজেলা মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে। তার বাবার নাম কাজী নুরুল আহাদ।

আলী আজম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়ে বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা রিজওয়ানের জ্ঞান ফিরলেও সে খুব ভয়ের মধ্যে আছে।’

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) এবিএম মোজাম্মেল হক বলেন, ‘রিজওয়ানের হাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’

অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘‘উদ্ধারকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছিল, ‘সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীরা সিঁড়ির নিচে গোঙানির শব্দ শুনতে পায়। কিছু ছাত্র সিঁড়ির নিচে গিয়ে তাদেরই সহপাঠী রিজওয়ানকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়।’’

রিজওয়ানের বাবা কাজী নুরুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে বাড়ি থেকে সকাল সাড়ে ৮টার দিকে বের হয়েছিল। শ্রেণিকক্ষে বই রেখে সে অন্যত্র প্রাইভেট পড়ে।’ কাজী নুরুল আহাদের ধারণা, প্রতিবেশী একজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। হয়তো তারাই এ ঘটনা ঘটাতে পারে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি জানার পর থানার একজন অফিসারকে হাসপাতালে তাৎক্ষণিক পাঠানো হয়। স্কুলছাত্রের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের