বায়ু দূষণের দায়ে দুই সিমেন্ট কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৯, ১৯:০৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:১৭

চট্টগ্রাম

মানমাত্রা বহির্ভূতভাবে অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার দায়ে চট্টগ্রামের দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদফতরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

দণ্ডিত দুই প্রতিষ্ঠান হলো নগরীর দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গায় অবস্থিত এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুই প্রতিষ্ঠানের মধ্যে হাইডেলবার্গকে ৫ লাখ ৬০ হাজার টাকা এবং এনজিএস সিমেন্টকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আজাদুর রহমান মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটি অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করেছে। এনফোর্সমেন্ট টিম পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৭ নভেম্বর প্রতিষ্ঠান দুটিকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ পাঠাই। আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে প্রতিষ্ঠান দুটিকে বায়ু দূষণের দায়ে এই জরিমানা করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের