মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত

জামালপুর প্রতিনিধি
০৫ মে ২০২৪, ১১:৩৭ আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৩৭

জামালপুরে মেলান্দহ উপজেলার দুরমুঠ বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণের সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মজনু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত বৃহস্পতিবার (২ মে) রাত ৮টায় উপজেলার ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান তিনি। নিহত মজনু মিয়ার বাড়ি ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায়। তিনি মৃত দুলাল মিয়ার ছেলে। পেশায় কলা ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুরমুঠ ইউনিয়নের হযরত শাহ কামাল (র) এর মাজারকে কেন্দ্র করে বসেছে মাসব্যাপী বৈশাখী মেলা। সেখানে মুক্তিযোদ্ধা কল্যাণ সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস এসেছিলেন। তাকে দেখতে বৃহস্পতিবার জেলার ইসলামপুর থেকে অটোরিকশায় করে মেলায় যাচ্ছিলেন। অটোরিকশা ফুলতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে আরেকটি অটোরিকশা চাপা দিলে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।

পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার দুপুর ১২টার দিকে মারা যান।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পড়ে দুরমুঠ মেলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখার জন্য অটোরিকশা করে যাচ্ছিলেন মজনু মিয়া। তিনি অটোরিকশার সামনে বসেছিলেন। পেছনের একটি অটোরিকশা চাপা দিলে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা গেছেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, দুর্ঘটনায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার