বিমানবন্দরের টয়লেটে মিললো আট কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৬:৩৮

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বার উদ্ধার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা বারগুলো খুঁজে পান বলে তিনি জানান। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন আট কেজি ১৭০ গ্রাম, যার আনুমানিক দাম প্রায় চার কোটি টাকা।

উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে আসার পর পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দরের আগমনী লাউঞ্জের টয়লেটে সোনাগুলো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটে করে সোনাগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। কিন্তু এ বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারি রাখে শুল্ক গোয়েন্দার লোকজন। বিষয়টি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট পাচারকারী সোনার বারসহ পলিথিনটি টয়লেটে ফেলে পালিয়ে যায়।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক