ভূমি কমিশন কার্যকরে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক চলছে: উশৈসিং

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:১৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:২২

ভূমি কমিশন কার্যকরে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক চলছে: উশৈসিং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কে কার্যকর করতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘‌‌পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধি প্রবিধি প্রণয়নে জনসংহতি সমিতিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হচ্ছে। কমিশনকে কার্যকর করতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার চায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে জবাবদিহিতামূলক স্থানীয় সরকার কাঠামো। নির্বাচন কমিশন যখনই এসব দফতরের নির্বাচন দেবে, তখনই নির্বাচন হবে।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও বিদ্যুতায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের