দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৬

চট্টগ্রাম দুটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বন্দর থানায় মামলা দুটি দায়ের করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নুর উদ্দিন মিলন এ তথ্য জানিয়ে বলেন, ‘দুটি মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে সিঅ্যান্ডএফ এজেন্টের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস দেওয়ার অপচেষ্টার অভিযোগে মামলা দুটি করা হয়।’

প্রতিষ্ঠান দুটি হলো- ঢাকার গুলশানের এখলাস ট্রেডিং এবং চট্টগ্রাম নগরীর নুর আহমেদ সড়কে অবস্থিত মেসার্স লাকী ট্রেডিং।

আসামিরা হলেন- এখলাস ট্রেডিংয়ের মালিক কাজী জাহিদুল ইসলাম (৩০), সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান তানজিনা ইন্টারন্যাশনালের মালিক মো. আলমগীর সরকার (৪৩), মেসার্স লাকী ট্রেডিংয়ের মালিক  মো. ইউসুফ চৌধুরী (৬৭), সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স এইচ কে অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান তাহেরা আক্তার মরিয়ম (৪০), একই প্রতিষ্ঠানের এমডি মো. শহীদ উল্লাহ (৪৬), একই প্রতিষ্ঠানের ডিরেক্টর মোহাম্মদ মোরশেদুল আলম (৪৬) ও মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ (৪৭)। আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ দায়ের করা হয়।

নুর উদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখলাস ট্রেডিং ১০ হাজার ৮২০ কেজি আঠাযুক্ত সিল ঘোষণা দিয়ে একটি চালান আমদানি করে। আমদানি পণ্য খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট তানজিনা ইন্টারন্যাশনাল ১৮ ডিসেম্বর বিল অব এন্ট্রি দাখিল করে। নিয়ম অনুযায়ী আমদানি পণ্য যাবতীয় শুল্কায়ন কাজ শেষে আনস্টাফিং কর্মকর্তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষার পর সেগুলো খালাস করে। কিন্তু, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক যোগসাজশের মাধ্যমে আনস্টাফিং কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে চালানটি বন্দর থেকে বের করে নিয়ে যান। পরে গোপন সংবাদ পেয়ে কাস্টমসের এআইআর  শাখার কর্মকর্তারা টোল প্লাজা থেকে পণ্য ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে। পরে তাতে কায়িক পরীক্ষা করে কাভার্ডভ্যানে ঘোষিত পণ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। উল্টো তাতে উচ্চ শুল্কের প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এ ঘটনায় ২৫ ডিসেম্বর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. দারাশিকো আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

অন্যদিকে লাকী ট্রেডিং ঘোষিত পণ্য না এনে খালি কন্টেইনার আনার মাধ্যমে টাকা পাচার করেছে।

এ সম্পর্কে জানতে চাইলে নুর উদ্দিন মিলন বলেন, ‘লাকী ট্রেডিং ৯ লাখ ৬৫ হাজার ৬৮৫ কেজি পাকা বীজ আমদানির জন্য ৪ লাখ ১২ হাজার ৩৪৭ ডলারের একটি এলসি খোলে। এলসি অনুযায়ী রফতানিকারক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠায়। চালানটি চট্টগ্রাম বন্দরে আসার পর সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। কিন্তু, কায়িক পরীক্ষার সময় চালানটির ৪৩টি কন্টেইনারে ঘোষণার মাত্র ১০ দশমিক ৭ শতাংশ পণ্য পাওয়া যায়। পরে ঘটনার তদন্তে আমদানি না করা সত্বেও রফতানিকারককে অর্থ পরিশোধ করে অর্থ পাচারের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের যোগসাজশ প্রতীয়মান হয়।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের