রাজাকারের তালিকা বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইলেন শাহরিয়ার কবির

রাঙামাটি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০৪

 ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। একাত্তরের আগে ও পরে ধর্মের নামে পাকিস্তানিরা বাঙালিদের ওপর অত্যাচার, গণহত্যা চালিয়েছে। স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যার পর গোলাম আযমরা পাকিস্তানি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল। রাজাকারের তালিকা নিয়েও ষড়যন্ত্র হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে রাঙামাটি শিল্পকলা একাডেমি হলরুমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির আরও বলেন, রাজাকারের তালিকা প্রকাশের পর বিতর্ক তৈরি হলে আমরাই প্রথম সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম দুই মন্ত্রী নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না এবং পরে তারা ক্ষমাও চেয়েছেন। আমরা একটি বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করেছিলাম।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সময়ে ১১ হাজার অপরাধীদের মামলা ও বিচার কার্য চলছিল এবং অনেকের শাস্তি হয়েছিল সেই তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল। ২০০১ সালে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, তখন তারা তালিকাটি পেয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু রাজাকারের নাম সরিয়ে দিয়ে কিছু মুক্তিযোদ্ধার নাম ঢুকিয়ে দেয়। তারা এমনটি করেছিল, যাতে তালিকাটি যখন প্রকাশ হবে, তখন যেন সেটি প্রশ্নবিদ্ধ হয়।

জেলা নির্মূল কমিটির আহ্বায়ক সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শওকত প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংবাদিক সুনীল কান্তি দে সভাপতি ও সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
দেশকে ‘নব্য রাজাকার’মুক্ত করার হুঁশিয়ারি আ.লীগ নেতাদের
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান মেয়াদে হচ্ছে না রাজাকারের তালিকা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী