সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ১৯:২৭ আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:২৭

রাজধানীর ঢাকাসহ পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৮৭ জনকে। শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না এসএমজি, এক নলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার, দা, স্টিলের কিরিচ এবং লোহার সাইকেল চেইন ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এবি/ইউএস/
সম্পর্কিত
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির