‘আইনশৃঙ্খলা বাহিনী শুধু সুষ্ঠু পরিবেশ দিলেই ভোটাররা আশ্বস্ত হবে না’

চাঁদপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৩০

‘আইনশৃঙ্খলা বাহিনী শুধু সুষ্ঠু পরিবেশ দিলেই ভোটাররা আশ্বস্ত হবে না’ নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন,‘কিছু দিন ধরে আমরা দেখছি, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে। এজন্য শুধু একটি বিষয়কে দায়ী করলে হবে না। এজন্য অনেকগুলো বিষয়কে চিহ্নিত করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু পরিবেশ দিলেই যে ভোটাররা আশ্বস্ত হবে তা নয়।পারিপার্শ্বিক অবস্থাটাও ভোটারদের অনুকূলে থাকতে হবে। ভোটাররা যেমন সুষ্ঠু পরিবেশে ভোটকেন্দ্রে যাবে, তেমনি ভোট প্রদান করে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দিতে হবে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘জনপ্রতিনিধিদের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে সমাজে আইনের ব্যবহার সুষ্ঠু হবে না। তাই আপনারা নিজেদের আচরণে এমন কিছু করবেন না যাতে আইনকে অসম্মান বা অশ্রদ্ধা করা হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রদ্বিন্দ্বন্দ্বিতা করছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের