কোরনা ভাইরাস প্রতিরোধে সতর্ক শাহ আমানত বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২০, ১০:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১১:৪৯

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ‘কোরনা ভাইরাস’ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কোনও যাত্রীর কোরনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে কিনা তার ওপর নজর রাখছেন তারা। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনও যাত্রী ধরা পড়েনি বলে তিনি জানিয়েছেন।
সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীন থেকে চট্টগ্রামে সরাসরি কোনও ফ্লাইট নেই। তারপরও কানেক্টিং ফ্লাইটে চীন থেকে আসা যাত্রীদের ওপর আমরা নজর রাখছি। চীন থেকে আসা যাত্রীদের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের জানাতে ইমিগ্রেশনে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা চীন থেকে আসা যাত্রীদের মধ্যে কোরনা ভাইরাসের লক্ষণ রয়েছে কিনা সেটি স্ক্রিনিং করে দেখবে।’
তিনি আরও বলেন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে বিমানবন্দর এলাকায় সতর্কতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিকিৎসক ও মেডিক্যাল টিম প্রস্তুত আছে। তবে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত যাত্রী পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এই ভাইরাসের অন্যতম লক্ষণ হলো, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের