টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আহত ১৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩১

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আহত ১৩

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), মো. হাসান, আব্দুল গনি (২৪), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), ফারুক(৮)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি। 

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোলাগুলিতে কেউ আহত হয়েছে কীনা খোঁজ খবর নিচ্ছি। রোহিঙ্গাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কয়েকজন রোহিঙ্গারা জানায়, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের কাপড় ব্যবসায়ী নুর নবী’র কাছে চাঁদা দাবী করে রোহিঙ্গা ডাকাত জকির ও আমান উল্লাহসহ একদল সশস্ত্র বাহিনী। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় সেখানে হট্টগোল সৃষ্টি হলে ১৩ জন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদেরকে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে আনা হয়। সেখান থেকে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪ জন গণস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন।

রোহিঙ্গা নেতা মো. কামাল বলেন, কাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। এমনিতেই সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে থাকি।

একাধিক সূত্রের দাবি, নয়াপাড়া রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকায় কিছু ইয়াবা চোরাকারবারি এবং সশস্ত্র সস্ত্রাসী গ্রুপ সক্রিয়। তাদের মধ্যে, মাদক, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী