ফেনীর সোনাগাজীতে বিএনপির ১১০ নেতাকর্মীকে খালাস

ফেনী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০

ফেনীর সোনাগাজীতে বিএনপির ১১০ নেতাকর্মীকে খালাস ফেনীর সোনাগাজীতে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১০ নেতাকর্মী খালাস পেয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক এই আদেশ দেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আসামি পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন পুলিশ এবং প্রায় ৩০-৩৫ জন বিএনপি নেতাকর্মী আহত হন। পরে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল বাদী হয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞাকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে ৫ ফেব্রুয়ারি ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক ১১০ জনকে খালাস দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মেজবাহ উদ্দিন, নূরুল আমিন খান, মাঈন উদ্দিন খানসহ বেশ কয়েকজন আইনজীবী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের