মুজিববর্ষে ফেনীতে ১০ টাকা কেজির চাল পাবেন সাড়ে ১১ হাজার হতদরিদ্র

ফেনী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭



মুজিববর্ষে ফেনীতে ১০ টাকা কেজির চাল পাবেন সাড়ে ১১ হাজার হতদরিদ্র মুজিববর্ষ উপলক্ষে ১০ টাকা কেজি দরে চাল পাবে ফেনীর ৪৩ ইউনিয়নের তালিকাভুক্ত ১১ হাজার ৬১৬ জন হতদরিদ্র মানুষ। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় এই তথ্য জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সহিদ উদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে মুজিববর্ষে ১০ টাকা কেজিতে ৭ মাস ধরে চাল পাবে সুবিধাবঞ্চিতরা। আগে এই কর্মসূচি ৫ মাস পরিচালিত হলেও, মুজিববর্ষে ৭ মাস চলবে। প্রথম ধাপে চলতি বছরের মার্চ হতে মে এবং দ্বিতীয় ধাপে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চাল বিতরণ করা হবে।’

ছাগলনাইয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, ‘উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ২০ জন হতদরিদ্রকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।’

দাগনভূঞা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিক বলেন, ‘উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ৪৬৭ জন হতদরিদ্রকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট ৪০ টন চাল বিতরণ করা হবে।

সোনাগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুল আলম বলেন, ‘উপজেলার ২ হাজার ২৮৬ জন হতদরিদ্রকে প্রতি মাসে ৩০ কেজি করে ৭ মাস চাল বিতরণ করা হবে।’

পরশুরাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৃংগধর বড়ুয়া বলেন, ‘উপজেলায় ১ হাজার ৪৩৯ জনকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। ফুলগাজীর ২ হাজার ৭০১ জন এই কর্মসূচির আওতায় থাকবে।’

জানাগেছে, মুজিববর্ষে দেশের ১০০টি উপজেলাতে পুষ্টি চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে খাদ্য বিভাগ। এর আওতায় ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাতে পুষ্টি চাল বিতরণ করা হবে।

/এনএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী