বান্দরবা‌নে প‌পিক্ষেত ধ্বংস ক‌রলো বি‌জি‌বি

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৭

বান্দরবা‌নে প‌পিক্ষেত ধ্বংস ক‌রলো বি‌জি‌বি বান্দরবা‌নের থান‌চির বলীবাজারের কোআংপাড়া এলাকার একটি গোপন প‌পিক্ষেত ধ্বংস ক‌রে‌ছে বি‌জি‌বি (বর্ডার গার্ডস বাংলাদেশ)। র‌বিবার (১৬ ফেব্রুয়ারি) বিকা‌লে থান‌চির ব‌লিবাজারের কোঅংপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

‌বিজিবির বলিপাড়া জোন কমান্ডার লে. ক‌র্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান এই অভিযানে পরিচালনা করেন।

বি‌জি‌বি জানায়, মাদক কারবারিরা বলিপাড়া জোনের অধীনস্থ টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দি‌কে কোআংপাড়া নামক স্থানে পপি চাষ করতো। স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যর মাধ্যমে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৩ একর জমির পপিক্ষেত ধ্বংস ক‌রা হয়।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার ব‌লেন, ‘পাহাড়ে সম্প্রীতি প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর আছি। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এই অভিযান। জনসাধার‌ণের উপস্থিতিতে পপিক্ষেত ধ্বংস করা হয়ে‌ছে।  ভ‌বিষ্যতে এমন অভিযান অব্যাহত থাক‌বে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম