সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও দুই মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩

ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া লোকজন বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে আরও দু’টি মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়। এই নিয়ে মৃত সংখ্যা দাঁড়ালো ২১ জনের।

টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে দুই পুরুষের লাশ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়। লাশ দু’টি পচে গেছে। এর আগে ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।  

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওইদিন ১৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। আর ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্ট গার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী