বাংলাদেশে ঢুকে পড়ায় চার বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪

কুমিল্লা চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয় বিএসএফ’এর ওই সদস্যরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে। চোরাকারবারী বাংলাদেশ সীমান্ত প্রবেশের পর তাকে আটকের জন্য বিএসএফ’র সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে টহলে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র চার সদস্যকে ফিরিয়ে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী