টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারকারী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৫

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোজাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
মোহাম্মদ মোজাহের (২৮) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে। মানব পাচারকারীর তালিকায় তার নাম রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী মেরিনড্রাইভ রোড সংলগ্ন এলাকায় পুলিশের একটি টিম মাদক ও মানবপাচার বিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ও মানব পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
আহতরা হলেন, এসআই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল সিকান্দর ও মাহফুজ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ও মানব পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশের দাবি, মোজাহের দীর্ঘদিন ধরে মাদক ও মানবপাচারে জড়িত ছিল। একই এলাকার মঞ্জুর নামে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার প্রধান পলাতক আসামি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে হারিয়া খালী মেরিনড্রাইভ রোড সংলগ্ন এলাকায় গোলাগুলিতে এক মানব পাচারকারী নিহত হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের