‘আন্তর্জাতিক স্বীকৃতি লাভে শালবন বিহারে বড় বিনিয়োগ প্রয়োজন’

কুমিল্লা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

পরিদর্শনকালে সাদা শার্টে ছবির বামে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়া কুমিল্লার ময়নামতির শালবন বিহারের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়া। তিনি বলেন, ‘শালবন বিহার এখনও আন্তর্জাতিক মানের প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে মর্যাদা লাভ করতে পারেনি। মহাস্থানগড় এবং শালবন বিহার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো নিয়ে পরিকল্পনা রয়েছে। এসব প্রত্নতাত্ত্বিক স্থানের ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লার ময়নামতি শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে  তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘অর্থনৈতিক সংকট রয়েছে। এই সংকট মিটিয়ে কুমিল্লার  লতিকোট মুড়া, ইটাখোলা মুড়া ও রূপবান মুড়া, রাণীর কুটির এবং লাকসামের নবাব ফয়জুন্নেসা চৌধুরাণীর বাড়ি সংরক্ষণ এবং সংস্কারে বিশেষ দৃষ্টি রয়েছে। কারণ এই স্থানগুলো আলোচিত এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, ‘বিখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মণের বাড়িতে জাদুঘর নির্মাণে আবেদন করা হয়েছে। সেটি বাস্তবায়নেও কাজ চলছে।’

পরিদর্শনকাল উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রাক্তন আঞ্চলিক পরিচালক মোশারেফ হোসেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়, সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম, ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের কাস্টোডিয়ান  হাফিজুর রহমান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের