নির্বা‌চিত হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২০, ১৫:৫৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:১৫

ডা. শাহদাতের গণসংযোগ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএন‌পি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নির্বাচিত হলে সিটির উন্নয়নে দীর্ঘ‌ মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করবো। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) নগরীর ৩৮ নম্বর দ‌ক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে  গণসংযোগকালে পথসভায় তিনি এ কথা বলেন।

শাহাদাত বলেন, ‘নগরীর ভোটারদের মাঝে প্রায় ৬০ শতাংশ ভাড়াটিয়া। ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করবো। গণপরিবহন উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা হবে।’ 

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনা‌দের পিতা নয়, সেবক নির্বা‌চিত করুন। আ‌মি আপনা‌দের সেবক হয়ে সুখ-দুঃখে পাশে থাকবো। আমি আপনাদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেবো।’

গণসংযোগকালে তার সঙ্গে বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সি‌নিয়র সহ সভাপ‌তি আবু সু‌ফিয়ানসহ নগর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান