নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক হাসেম মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০১:১৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ০১:১৫

অধ্যাপক মো. হাসেম নোয়াখালীর আঞ্চলিক গানের জনক বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাসেম (৭৪) মারা গেছেন। তিনি সোমবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, মো. হাসেমের ব্রেইন স্ট্রোক হয়েছিল। তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। তিনি সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত ১০টায় জেলা ঈদগাঁ মাঠে জানাজা শেষে মাইজদী কোর্ট মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।
মো. হাসেম একাধারে নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক ছিলেন। তিনি সংগীত মহাবিদ্যালয়ের লোকসংগীতের শিক্ষক ছিলেন। নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপক হাসেম নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অজস্র গান রচনা করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী