নির্বাচনের ঠিক আগেই ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০

হরমুজ প্রণালিতে ইরানের কিছু লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, যেসব ইরানি অবস্থান থেকে মার্কিন সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ভূমিতল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল, সেগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের বদলে হামলাটিকে ‘সীমিত আকারের’ বলেই মনে হচ্ছে। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনও হামলা চালাবে না। পরবর্তীতে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম এই হামলার কথা প্রকাশ করে।

জনপ্রিয়তাহীন এই ইরান যুদ্ধ এবং এর ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অর্থনীতিতে সৃষ্ট প্রভাবের কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ বজায় রাখার লড়াইয়ে থাকা রিপাবলিকানরা বেশ পিছিয়ে বা ব্যাকফুটে রয়েছে।

সর্বশেষ জানা তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শুরুতে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরানের আশপাশের জলসীমায় এখনও হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে বৈশ্বিক বাজারে প্রবেশ করতে বাধা দিতে নৌ অবরোধ বজায় রাখার অংশ হিসেবে এসব সেনা মোতায়েন রয়েছে। এ ছাড়া তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং আরও কয়েক হাজার সেনা মধ্যপ্রাচ্যের পথে রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০
নির্বাচনের ঠিক আগেই ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক’ হামলা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ইরানে মার্কিন হামলার খবরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
সর্বশেষ খবর
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ভ্রমণে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কীভাবে প্রস্তুত থাকবেন
ভ্রমণে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কীভাবে প্রস্তুত থাকবেন
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমলো জিপিএর শর্ত
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমলো জিপিএর শর্ত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা