খাগড়াছড়িতে আইসোলেশনে রোগীর মৃত্যু, চিকিৎসকসহ চারজন কোয়ারেন্টিনে

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ২৩:১৯আপডেট : ২৫ মার্চ ২০২০, ২৩:৩৯

খাগড়াছড়িতে আইসোলেশনে রোগীর মৃত্যু, চিকিৎসকসহ চারজন কোয়ারেন্টিনে খাগড়াছড়ি সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা।

ডা. পূর্ণজীবন চাকমা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩০। তিনি দিনমজুরের কাজ করতেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। বুধবার সকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক, দুই নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

তিনি জানান, মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী