ডিসি’র নাম করে চাঁদা দাবি পুলিশ সদস্যের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ০৯:২৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ১০:৩৬

সিসিটিভিতে ধরা পড়া পুলিশ সদস্য কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) নাম করে টেকনাফের চারটি প্যাথলজি সেন্টার থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। টেকনাফ থানার পুলিশ সদস্য অরুণ কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের নাম করে ওই চাঁদাবাজি করেছেন বলে জানিয়েছেন প্যাথলজির পরিচালকরা।
তাদের অভিযোগ, অরুণ নামে একজন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের নাম করে মেরন সিটি হাসপাতাল, নাফ ভিউ প্যাথলজি সেন্টার, কেয়ার ল্যাব লিমিটেডসহ টেকনাফের চারটি প্যাথলজির পরিচালকের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে জানান। এরপর ওইসব প্যাথলজির সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় অরুণ জেলা প্রশাসনের কেউ না। তিনি টেকনাফ থানা পুলিশের সদস্য।
এ সম্পর্কে জানতে পুলিশ সদস্য অরুণের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কক্সবাজারের ডিসি কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নাম করে টেকনাফের চারটি প্যাথলজি সেন্টারে চাঁদা দাবি করা হয়েছে এমন একটি অভিযোগ আমার কাছে আসার পর বিষয়টি তাকে জানাই। এরপর তিনি আমাকে বিষয়টি আমরা খতিয়ে দেখতে বলেছেন। ওইসব প্যাথলজিতে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের