সোনাইমুড়ীতে ৬ জন আইসোলেশনে, দু’টি বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৫:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৫:১১

আইসোলেশন ওয়ার্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুই পরিবারের ৬ সদস্যকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। এরপর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল তাদের বাড়ি দু’টি লকডাউন ঘোষণা করেছেন। 

আইসোলেশনে থাকা রোগীদের মধ্যে রয়েছে আট মাস বয়সী একটি শিশু, আড়াই বছরের একটি এক শিশু, ১৩ বছরের কিশোরী, ৩০ বছর বয়সী একজন পুরুষ, ২৩ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী এক নারী। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে ৬ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম। 
তিনি জানান, ১৪ মার্চ তাদের মেয়ের জামাই দুবাই থেকে বাড়িতে বেড়াতে এসে ৩ দিন থেকে ১৭ মার্চ চলে যায়। এরপর থেকে তারা জ্বর আক্রান্ত হন। গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছিলেন তারা। দুবাই প্রবাসী জামাই প্রায় ১৭ দিন আগে ওই বাড়িতে এসেছিলেন এবং ১৪ দিন আগে চলে গিয়েছেন। এখন ওই ছয় জনের সবার সর্দি ও জ্বর রয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেছি। তাদের উপসর্গগুলোর সঙ্গে করোনার উপসর্গের সঙ্গে মিল নেই। তারপরও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২/১ দিন হাসপাতালে রেখে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।    
ইউএনও টিনা পাল জানান, অসুস্থদের বাড়ি দু’টি লকডাউন করে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। একইসঙ্গে এলাকায় সর্তকর্তামূলক মাইকিং করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের