করোনায় আক্রান্ত সন্দেহে কুমিল্লায় দু’টি বাড়ি লকডাউন

কুমিল্লা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৫:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৫:০৫

নমুনা সংগ্রহ করা হচ্ছে কুমিল্লার হোমনায় উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ঝগড়ার চর ও খোদেদাইদপুর গ্রামে ওই বাড়ি দু’টির মানুষের চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্যদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করা হয়। নমুনা সংগ্রহের পর সন্দেহভাজন একজনকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ইউএনও তাপ্তি চাকমা ওই দুই ব্যক্তির বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, ওই বাড়ির একজন চারদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। অপর ব্যক্তি পেশায় আইনজীবী। তাদের দু’নেরই জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের