সুবর্ণচরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি
০৫ মে ২০২০, ১১:৩৭আপডেট : ০৫ মে ২০২০, ১১:৩৭

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে উত্তর কচ্ছপিয়ায় সোমবার (৪ মে) জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে রেশমা আক্তার হালিমা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এরপর তার বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার স্বামী ও দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে নমুনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হবে।  এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে জেলায় গত ৫ দিনে ৪ জন মারা গেলো। 

সোমবার (৪ মে) মারা যাওয়া রেশমা আক্তার আব্দুল হকের স্ত্রী।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়লা সুলতানা ঝুমা বলেন, প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন রেশমা আক্তার। জ্বরের সঙ্গে তার গলাব্যথাও ছিল। কিন্তু তার পরিবার চিকিৎসার ব্যবস্থা না করে তাকে বাড়িতে রেখেছিল। সোমবার তিনি মারা যান। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে রেশমা এবং তার সংস্পর্শে আসা তার স্বামী ও দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা করোনা রোগী দাফন কমিটি কর্তৃক বিশেষ ব্যবস্থাপনায় করোনা নিয়মে তাকে দাফন করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান জানান, মৃত নারীর বাড়িটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে থাকবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের