করোনা আক্রান্ত ব্যবসায়ীর আড়ত খোলায় এক লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১১ মে ২০২০, ১৩:৩৪আপডেট : ১১ মে ২০২০, ১৩:৪৪

ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে করোনা আক্রান্ত ব্যবসায়ীর লকডাউন করা আড়ত খোলার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) দুপুরে এ জরিমানা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম।

তিনি বলেন, 'প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় চৌমুহনী বাজারের করোনা আক্রান্ত ব্যবসায়ীর আড়ত-গগণ সাহা স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

উল্লেখ্য, ওই আড়তের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে গত ২১ এপ্রিল নোয়াখালী জেনারেল হাসপাতালের ফ্ল্যু কর্নারে ভর্তি হন। অবস্থার অবনতি হলে, ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। পরে দোকান মালিক তথ্য গোপন করে তড়িঘড়ি করে সোনাপুর মহাশ্মশানে নিয়ে লাশ সৎকার করেন।

এর আগে ১৩ এপ্রিল আড়তের এক কর্মচারী ও ২২ এপ্রিল তার সহোদরকে মালিক ছুটি দিলে, তারা কুমিল্লার লাকসাম পৌর এলাকার বাড়ি যান। সেখানে তাদেরও করোনা শনাক্ত হয়। এছাড়া, ২২ এপ্রিল ওই আড়তের মালিকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে, তারও করোনা পজিটিভ আসে। সেই থেকে আড়ত মালিক আইসোলেশনে রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম