দুই রোহিঙ্গার করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
১৪ মে ২০২০, ২০:৪৩আপডেট : ১৪ মে ২০২০, ২২:০৫

করোনাভাইরাস কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় দুই রোহিঙ্গা সহ আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় একজন এবং দু'জন রোহিঙ্গা শরণার্থী। আজ প্রথমবারের মতো দুই জন রোহিঙ্গার করোনা ধরা পড়লো। এ নিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩২ জনে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে এই ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া পাঁচ জন পুরনো রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ১৬৯ জনের রিপোর্ট নেগেটিভ।

জানা যায়, এ পর্যন্ত কক্সবাজার মেডিক্যালে নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে বান্দরবানের ৯ জন, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সাত জন। 

করোনা পজিটিভ হওয়া ১২৯ জনের মধ্যে চকরিয়ায় ৩৭ জন, কক্সবাজার সদরে ৩৫ জন, পেকুয়ায় ২০ জন, মহেশখালীতে ১২ জন, উখিয়ায় ১৪ জন, টেকনাফে সাত জন, রামুতে  চার জন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই জন। যে দুজন রোহিঙ্গ আজ আক্রান্ত হলেন, তাদের একজন উখিয়ার লম্বাশিয়া এবং অপরজন কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

গত ৪৪ দিনে কক্সবাজার মেডিক্যালের পিসিআর ল্যাবে মোট তিন হাজার ৩৬২ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের