দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ: এক আসামি ‘বন্দুকযুদ্ধে ’ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মে ২০২০, ১৭:১৫আপডেট : ২৪ মে ২০২০, ১৭:১৭

বন্দুকযুদ্ধ দুই খালাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রবিবার (২৪ মে) ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় এ ঘটনা ঘটে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। নিহতের নাম হেলাল উদ্দিন (৩০)। সে পশ্চিম ভূজপুর এলাকার জাফর আলমের ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, দুই খালাতো বোনকে ধর্ষণের ঘটনায় প্রথমে আমরা হেলালকে গ্রেফতার করি। এরপর তাকে নিয়ে অপর আসামিদের গ্রেফতার করতে আন্ধারমানিক এলাকায় অভিযানে গেলে সেখানে থাকা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি তরে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে হেলাল নিহত হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কিরিচ, চারটি গুলি উদ্ধার করা হয় ।

এর আগে গত শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে ভূজপুর কাজীরহাট বাজার থেকে ফেরার পথে দুই খালাতো বোনকে হেলালের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরণ করে। পরে আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় জঙ্গলে নিয়ে সেখানে ১০ জন মিলে তাদের ধর্ষণ করে ফেলে যায়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী