বৈশাখী টিভির বার্তা প্রধান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২০, ০২:৫৮আপডেট : ২৭ মে ২০২০, ২২:১২

অশোক চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে চৌদ্দগ্রামের সুয়াগঞ্জের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন এ তথ্য জানান। 

আনোয়ার হোসেন জানান, অশোক চৌধুরী ব্যক্তিগত গাড়ি নিয়ে সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে তিনিসহ কারটি সড়কের পাশে উল্টে যায়। কারটি তিনি নিজেই ড্রাইভ করছিলেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটিরও বেশ ক্ষতি হয়। পরে হাইওয়ে মিয়া বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করেন; আর অশোক চৌধুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনাকবলিত গাড়ি চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী