লক্ষ্মীপুরে আরও ৩৭ জনের করোনা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ মে ২০২০, ১০:০০আপডেট : ২৮ মে ২০২০, ১০:০৪

লক্ষ্মীপুরে আরও ৩৭ জনের করোনা লক্ষ্মীপুরে নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৮৬ জন করোনা শনাক্ত হলেন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কমলনগর উপজেলায় সাত জন, রামগঞ্জ উপজেলায় সাত জন ও রামগতি উপজেলায় দুই জন রয়েছেন।

বুধবার (২৭ মে) রাতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ ৩৪১ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ৩০৪ জনের। আর পজিটিভ আসে ৩৭ জনের। জেলার করোনাভাইরাসে আক্রান্ত ১৮৬ জনের মধ্যে ৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৩৬ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলার ১৮৬ জন করোনা শনাক্তদের মধ্যে সদরে ৭৯ জন, রায়পুরে ৩৫ জন, রামগঞ্জে ৩৬ জন, রামগতিতে ১৭ জন ও কমলনগরে ১৯ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন রামগঞ্জে চিকিৎসকসহ ১৯ জন, সদরে ১৬ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ছয় জন, রামগতিতে ছয় জন এবং রায়পুরে একজন।
এদিকে সদর ও রামগঞ্জ উপজেলায় দুই মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে। তবে শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনও জেলায় কোনও রোগীর মৃত্যু হয়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম