করোনার উপসর্গ নিয়ে একদিনে ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০২ জুন ২০২০, ০৯:০৯আপডেট : ০২ জুন ২০২০, ০৯:০৯

  করোনার উপসর্গ নিয়ে মৃত দুজন কক্সবাজারে একদিনে করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইছুলুর ঘোনা এলাকার এছারুল করিম (৩৫), শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মোহাম্মদ করিম (৩০) ও টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মনোয়ারা বেগম (৫৫)। সোমবার (১ জুন) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

কক্সবাজার জেলা হাসপাতাল সূত্র জানায়, সোমবার ভোর ৫টার দিকে করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান ব্যবসায়ী এছারুল করিম। তাদের পরিবারে ৩ সদস্য করোনায় আক্রান্ত। রবিবার (৩১) নমুনা পরীক্ষার রিপোর্টে এছারুলের পজিটিভ আসে। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

মধ্যম নুনিয়ারছড়ার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ করিম সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনার উপসর্গ নিয়ে দু’দিন আগে তাকে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই দিনই তার স্যাম্পল সংগ্রহ করা হয়। তবে এখনও রিপোর্ট আসেনি।

এছাড়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মনোয়ারা বেগম সোমবার বেলা ১১টার দিকে মারা যান। করোনার উপসর্গ দেখা দিলে রবিবার হাসপাতালে ভর্তি হন তিনি।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কক্সবাজারে গত ৬১টি দিনে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে