স্বেচ্ছায় সেবা দিতে এসে করোনায় আক্রান্ত চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৭:৪০আপডেট : ০৪ জুন ২০২০, ১৮:১৯

চিকিৎসক ফাতেহ মো. তারেক চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে স্বেচ্ছায় সেবা দিতে এসে চিকিৎসক ফাতেহ মো. তারেক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাতে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন। এর চার দিন আগে তিনি নমুনা দিয়েছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

এর আগে তারেক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট রাজদীপ বিশ্বাসের আহ্বানে তিনি সেখানে সেবা দিতে যান।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারেক বলেন, ‘আমার হালকা জ্বর ও কাশি রয়েছে। গত ২৬ মে আইসিইউতে ১০ দিনের ডিউটি শেষ হয়। এ অবস্থায় উপসর্গ দেখা দিলে ৩০ মে আমি নমুনা দিই। বুধবার রাতে আমার করোনা পজিটিভ হওয়ার খবর পাই। সুস্থতার জন্যে সবার দোয়া কামনা করছি।'

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের