এমপি মোস্তাফিজসহ পরিবারের ১১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুন ২০২০, ১৮:১২আপডেট : ০৫ জুন ২০২০, ১৮:৪৬

করোনাভাইরাস চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ জুন তার পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে ১১ জনের করোনা পজিটিভ আসে।

এমপির একান্ত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল এ তথ্য জানিয়েছেন। রাসেল নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত বাকিরা হলেন, এমপির স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি, এক মেয়ের জামাই ও বাসার ৩ গৃহকর্মী। তারা সবাই চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ রহমান নগর এলাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অসুস্থ বোধ করলে ১ জুন এমপি সাহেবসহ আমরা ১৬ জন নমুনা দেই। এমপি স্যারসহ সবাই সুস্থ আছেন। চিকিৎসকের নির্দেশনা অনুসারে আক্রান্ত সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি