মন্ত্রীর বা‌ড়ির পাচকও ক‌রোনায় আক্রান্ত

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৯ জুন ২০২০, ১১:৩১আপডেট : ০৯ জুন ২০২০, ১১:৩১

বীর বাহাদুর উশৈসিং

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসার পাচক রাজীব বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বান্দরবানে নতুন ক‌রে আরও ১৫ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। ‌সোমবার (৮ জুন) এ তথ্য জানা গেছে।

বান্দরবান সি‌ভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ব‌লেন, কক্সবাজার ও চট্টগ্রা‌মের ল্যাব থে‌কে ১৫ জ‌নের ক‌রোনা রি‌পোর্ট প‌জি‌টিভ এসেছে।

মঙ্গলবার (৯ জুন) মন্ত্রী এবং বাকিদের রোগ মুক্তির কামনায় বান্দরবানে মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল হ‌য়ে‌ছে।
শ‌নিবার (৬ জুন) পার্বত্য মন্ত্রীর ক‌রোনা রি‌পোর্ট প‌জি‌টিভ আসার পর র‌বিবার (৭ জুন) তাকে ঢাকার সম্মিলিত সাম‌রিক হাসপাতা‌লের আইসোলেশনে নেওয়া হয়েছে। 
পাচক ছাড়াও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান (৪৫), গৃহকর্মী থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমা করোনায় আক্রান্ত হয়েছেন। এদের ম‌ধ্যে খ‌লিলুর রহমান ও এমিচিং মারমা নিজ বাসায় আছেন। থোয়াই চু প্রু মারমা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
ইতিহাসের সাক্ষী, অথচ অযত্নে, যে স্থাপনাগুলো বাঁচানো জরুরি
ইতিহাসের সাক্ষী, অথচ অযত্নে, যে স্থাপনাগুলো বাঁচানো জরুরি
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?