ভ্রুণ হত্যায় অভিযুক্ত প্লাবনের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০২০, ২০:২৮আপডেট : ২৭ জুন ২০২০, ২০:৪১

ভ্রুণ হত্যায় অভিযুক্ত প্লাবনের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ভ্রুণ হত্যা, যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় অভিযুক্ত সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সচেতন নাগরিকেরা।

শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়ার একদল সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দেড় মাস আগে রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হলেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি। প্লাবন ঢাকা শহরে ঘুরে বেড়ালেও তাকে নাকি খুঁজে পাচ্ছে না পুলিশ। যা খুবই দুঃখজনক। অতিদ্রুত প্লাবনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নাসিরনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলার বিশিষ্ট সমাজকর্মী এম. মনসুর আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ডেইলি স্টারের প্রতিনিধি মাসুক হৃদয়, নাসিরনগরের স্কুল শিক্ষক সঞ্জয় দেব, ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ আশিক, কলেজ শিক্ষার্থী মো. শফিক ও মুর্শেদ মিয়া।

আরও পড়ুন: ‘সাংবাদিক হয়ে বিচার পাই না, সাধারণ মেয়েরা কোথায় যাবে’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের