কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গে একদিনে ছয় জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৪:০০আপডেট : ২৮ জুন ২০২০, ১৪:০০

কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গে একদিনে ছয় জনের মৃত্যু কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। ওই দুই নারীসহ মোট ছয় জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

রবিবার (২৮ জুন) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গে হাসপাতালের আইসোলেশনে তিন জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই জন এবং করোনা ওয়ার্ডে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার নাসিমা (৫৬) ও ফরিদ উদ্দিন (৭০), দেবিদ্বার উপজেলার মোসলেম (৭২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৪৮)। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের