রাঙামাটিতে করোনা শনাক্ত ৩০০ ছাড়ালো

রাঙামাটি প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৯:১৪আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:১৪

করোনাভাইরাস পার্বত্য শহর রাঙামাটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২ জুলাই) নতুন করে ৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে রাঙামাটিতে এ পযর্ন্ত ৩৪১ জনের দেহে করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা-বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি জানান, নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে ২৬ জন রাঙামাটি শহরের, ৯ জন জুরাছড়ির, ছয় জন কাপ্তাইয়ের এবং দুই জন রাজস্থলী উপজেলার।

তিনি আরও জানান, জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে

বুধবার বিকাল পর্যন্ত রাঙামাটি শহরের তবলছড়ি ও চম্পকনগরে দুই জন এবং লংগদু উপজেলায় একজনসহ তিন জন মারা গেছেন।

ডা. মোস্তফা কামাল জানান, আক্রান্ত ৩৪১ জনের মধ্যে ১৯৯ জন রাঙামাটি শহরের এবং ৭৪ জন কাপ্তাই উপজেলার। বুধবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৪ জন। করোনায় এ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ছয় জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম