হাতিয়ায় জোয়ারে তিন হাজার মানুষ পানিবন্দি

নোয়াখালী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৬:৩৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৪৩

জোয়ারের পানি উঠেছে বাড়িঘরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর, সুখচর ও নলচিরা ইউনিয়নে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে করে ৬টি গ্রামের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হাঁস-মুরগি ও গবাদি পশু নিয়ে এসব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

বাড়ির আঙিনায় ওঠা জোয়ারের পানিতে দুই শিশু জানা যায়, পূর্ণিমায় ভরা জোয়ারে গত কয়েক দিনে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার থেকে চরঈশ্বর, সুখচর ও নলচিরা ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (বেড়িবাঁধ) এর ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এতে করে প্রায় ৩ হাজার মানুষ গত ৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন।

উঠনে জোয়ারের পানি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, 'পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই হাতিয়া উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘর ও ফসলের মাঠ প্লাবিত হচ্ছে। ক্ষতি হচ্ছে ফসল ও মৎস্য খামারের। জোয়ারের পানি ভাটার সময় নেমে গেলেও কিছু পানি রয়ে যায়। আগামী ৩-৪ দিন পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।'

তিনি আরও জানান, এই তিনটি ইউনিয়নে দুই কিলোমিটার বেড়িবাঁধ নেই। এগুলো মেরামতের জন্য পানি  উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম