নৌ দুর্ঘটনা রোধে সেই ভবনের পাশে দেওয়া হলো বয়া

চাঁদপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০৯:৩৮আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:৫৩

পদ্মায় বিলীন ভবনের পাশে দেওয়া হয়েছে বয়া
চাঁদপুরের রাজরাজেশ্বরে পদ্মা নদীতে নৌ দুর্ঘটনা রোধে ভাঙনে বিলীন হওয়া স্কুল কাম সাইক্লোন শেল্টারের পাশে বসানো হয়েছে একটি রেক বয়া। রবিবার (২৬ জুলাই) সকালে ভবনের ভেসে থাকা মাস্তুলে লাল নিশানা এবং পাশেই বসানো হয় বয়াটি। এতে করে ওই স্থানে দুর্ঘটনার আশঙ্কা কমলো। ভবনটি নদীতে পুরোপুরি তলিয়ে যাওয়ার তিন দিন পর নেওয়া হলো এ ব্যবস্থা।

বিআইডব্লিউটিএর যুগ্ম উপপরিচালক নৌপথ মাহমুদুল হাসান বলেন, ‘ভবনটি রাজরাজেশ্বরের পদ্মায় পড়েছে গত কয়েকদিন আগে। কিন্তু আমরা তেমন প্রস্তুত ছিলাম না। পরে আমাদের বিষয়টি সংবাদ মাধ্যম ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানানোর পর ওই স্থানে নৌদুর্ঘটনা রোধে একটি রেক বয়া ও লাল নিশানা দিয়েছি। এটি চাঁদপুরেই ছিল। এটি নদীতে দিনে তো দেখা যাবেই, রাতেও দেখা যাবে।’
রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ‘ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের ওপরের কিছু অংশ দেখা যায়। কোনও জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’ 
তিনি জানান, এ রুট দিয়ে মালবাহী শিপ ও জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে।
প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মার ভাঙনে ২৩ জুলাই বিলীন হয়ে যায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি। গত কয়েক দিনের ভাঙনে ভবন এলাকার চারপাশে নদীগর্ভে চলে যায়। ভবনটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত তা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন