নামাজ পড়ে ফেরার পথে পিকআপের ধাক্কায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ০৯:৪৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৯:৪৮

দুর্ঘটনায় নিহত দু'জন

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় শফিউল আলম (৫৫) ও মাহবুব সিকদার (৫৬) নামের দু’জন পথচারী নিহত হয়েছেন। শফিউল আলম কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। অপরজনের বাড়িও একই এলাকায়।

বুধবার (২৯ জুলাই) ভোর ৬টার সময় জোয়ারিয়ানালা বাজারের উত্তর পাশে কালা মিয়া বাজার আরকান সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে। এসময় নিহতরা মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিল বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম। 
ওসি জানান, মসজিদে ফজরের নামাজ আদায় করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। এসময় মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। এঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’