কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ২০:০৮আপডেট : ০১ আগস্ট ২০২০, ২০:০৮

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। শনিবার (১ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বাদুলী বিবি (৭৫) নামে এক নারী মারা গেছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মান্নানেরর মেয়ে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুরত আলীর ছেলে মাকসুদ আলী (৩০), একই উপজেলার গুরাঙ্গ চন্দ্র দাসের ছেলে হরি কৃষ্ণ দাস (৬০), কুমিল্লার চান্দিগঞ্জের শাহিদুল্লাহর মেয়ে মরিয়ম বেগম (৭৭) ও নোয়াখালী চাটখিল উপজেলার আবদুল জলিল (৬০)।

প্রসঙ্গত, এই পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮৪ জন। অন্যদিকে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি